|
ফুলগাজীতে ভারতীয় মাদক'সহ সিএনজি জব্দ, গ্রেফতার ১
হারুন অর রশিদ, পরশুরাম
|
![]() ফুলগাজীতে ভারতীয় মাদক'সহ সিএনজি জব্দ, গ্রেফতার ১ ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল করিম ও এসআই মো. হোসেনের নেতৃত্বে আমজাদহাট ইউনিয়নের শনিরহাট গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ মো. রিপন (২৪) নামের এক যুবককে আটক করা হয়। সে মুন্সিরহাট ইউনিয়নের বদরপুর গ্রামের আবু তাহেরের ছেলে। এ বিষয়ে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “সামনে দুর্গাপূজা উপলক্ষে মাদক চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। তবে ফুলগাজী থানা পুলিশ নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।” ঘটনার বিষয়ে ফুলগাজী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
