|
কক্সবাজারে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার
আব্দল্লাহ আল ফরহাদ
|
![]() কক্সবাজারে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে শহরের সাহিত্যিকা পল্লী এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নতুন সময়কে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান। ওসি জানান, সাহিত্যিকা পল্লী এলাকায় পুলিশের মোবাইল টহল দল নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি মাইক্রোবাস পুলিশ দেখে আচমকা পিছু হটে। এতে সন্দেহ হলে মোবাইল টিমটি দীর্ঘ সময় ধরে গাড়িটিকে অনুসরণ করে। একপর্যায়ে গাড়িতে থাকা সশস্ত্র ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে বন্দুক তাক করে এবং গাড়ির দরজা খুলে পালানোর চেষ্টা করে। ওই সময় মো. জসিম উদ্দিন নামে একজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার জসিম চিহ্নিত ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
