|
শারদীয় উৎসবকে কেন্দ্র করে পরশুরামের পূজামণ্ডপে প্রশাসনের তদারকি
নতুন সময় প্রতিনিধি
|
![]() শারদীয় উৎসবকে কেন্দ্র করে পরশুরামের পূজামণ্ডপে প্রশাসনের তদারকি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক একে একে পরশুরামের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। বিশেষ করে শ্রী শ্রী মা মাতঙ্গী কালী মন্দিরে গিয়ে তিনি আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং পূজার প্রস্তুতি নিয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, জেলা সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, র্যাব ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান, জেলা আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন, পরশুরাম ইউএনও ফাহরিয়া ইসলাম ও মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম। মন্দির কমিটির সভাপতি দীপ্তি লাল চৌধুরী ও সাধারণ সম্পাদক শিবু লাল নাথ প্রশাসনের উপস্থিতিতে পূজার নানা দিক তুলে ধরেন। স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সংগঠনের প্রতিনিধিরাও এ সময় যোগ দেন। প্রশাসনের এমন সরেজমিন পরিদর্শন আয়োজকদের মনে বাড়তি আশ্বাস জুগিয়েছে। পূজা যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় সেই প্রত্যাশাই এখন পরশুরামের প্রতিটি পূজামণ্ডপে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
