ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
মুরাদনগরে বাড়ির পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
মো. রাসেল মিয়া, মুরাদনগর
প্রকাশ: Wednesday, 17 September, 2025, 10:52 AM

মুরাদনগরে বাড়ির পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মুরাদনগরে বাড়ির পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুমিল্লার মুরাদনগরে বাড়ীর পাশ থেকে মিনহাজ (৩০)  নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিহতের বাড়ির পাশের পরিত্যক্ত মুরগির খামারের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মিনহাজ উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পীরকাশিমপুর উত্তর পাড়া গ্রামের আনোয়ার হোসেন মাস্টারের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোবমার বিকেল ৩টার দিকে দুপুরের খাবার খেয়ে বাড়ী থেকে বের হয় মিনহাজ। রাতে এশার নামাজের পরেও মিনহাজ বাসায় না ফিরলে পরিবারের অন্যান্য সদস্যদের সন্দেহ হয়। পরে খোঁজাখুজি করে রাত ১১টার দিকে বাড়ির কাছেই একটি পরিত্যক্ত মুরগির খামারের পাশে মিনহাজের মরদেহ পাওয়া যায়। এরপর থানায় খবর পাঠালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, সুরতহালের সময় তার কপালে দুটি ছোট ক্ষত চিহ্ন দেখা গেলেও এটি দেখে তেমন কোন আঘাতের চিহ্ন বলে মনে হয়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে।  এঘটনায় পরিবারের পক্ষ  থেকে এখনো কেউ অভিযোগ করেনি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status