ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তরা প্রবাসীর স্ত্রী ও পুত্রকে জবাই করে হত্যা
মহসিন, শিবগঞ্জ
প্রকাশ: Wednesday, 17 September, 2025, 10:50 AM

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তরা প্রবাসীর স্ত্রী ও পুত্রকে জবাই করে হত্যা

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তরা প্রবাসীর স্ত্রী ও পুত্রকে জবাই করে হত্যা

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্ত কর্তৃক কুয়েত প্রবাসীর স্ত্রী পুত্রকে হাত-পা বেধে জবাই করে হত্যা মটরসাইকেল ও স্বর্ণঅলঙ্কার এবং টাকা লুটপাট। জানা গেছে, উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের গুজিয়া সাদুল্যাপুর বটতলা গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রীছ আলীর বাসায় গতকাল রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে প্রবাসীর স্ত্রী রানী বেগম (৪০) ও পুত্র নিশিন্দারা ফকির উদ্দিন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ইমরান (১৭) কে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে জখম ও জবাই করে তাদেরকে হত্যা করা হয়।

এব্যাপারে প্রবাসীর ছোট ভাই ফেরদাউস বলেন, মা-ছেলে ও পালক ছেলে পালক ছেলে হাসান (১৫) এ ৩ জনেই বাসায় থাকতো। তিনি বলেন, কয়েকদিন পর আমার ভাতিজীর বিয়ের বিদায় অনুষ্ঠান হবে। এই উপলক্ষে সোনার গহণাসহ টাকা পয়সা ও কাঠের আসবাবপত্র জোগাড় করা হয়েছে। দুর্বৃত্তরা হামলা চালিয়ে আমার বড় ভাবী ও ভাতিজাকে হাত-পা বেধে জবাই করে হত্যা করে একটি মটর সাইকেলসহ লুটপাট করে নিয়ে যায়।

তিনি বলেন, প্রবাসীর ১টি মেয়ে বগুড়ায় থাকার জন্য সে প্রাণে বেঁচে গেছেন। এব্যাপারে সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ-সেনাতলা সার্কেল রবিউল ইসলাম বলেন, হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে। ঘটনার পর থেকে তাদের বাড়ীর পালক ছেলে হাসান নিখোজ হলেও দুপুরের পরে সে ফিরে আসে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানার হেফাজতে আনা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status