ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
পটুয়াখালীতে নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 September, 2025, 10:54 AM

পটুয়াখালীতে নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

পটুয়াখালীতে নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

স্বচ্ছতা, সততা ও ন্যায়নিষ্ঠার প্রতি অটল থাকাই হবে আমার প্রধান লক্ষ্য"—এমন প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শেষ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আমি তোষামোদি পছন্দ করি না। জেলার উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকলেই উন্নয়ন ত্বরান্বিত হবে।

সভায় উপস্থিত ছিলেন জেলায় কর্মরত বিভিন্ন ক্লাবের প্রিন্ট, ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সভায় সাংবাদিকরা জেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন। জেলা প্রশাসক সাংবাদিকদের প্রস্তাবনা গুরুত্বসহকারে গ্রহণ করে তা বাস্তবায়নে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status