|
জামায়াতের রুকন ইন্তেকালে ময়মনসিংহ মহানগর জামায়াতের শোক
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() জামায়াতের রুকন ইন্তেকালে ময়মনসিংহ মহানগর জামায়াতের শোক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। মরহুম এবিএম সাইফুল ইসলাম বাশার ঢাকায় ইবনে সিনা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮ টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ১ম নামাজে জানাজা আজ বাদ মাগরিব আলীয়া মাদরাসায় অনুষ্ঠিত হবে। কর্মজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
