ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৫ জেলে আটক
মোঃ আলফাত হোসেন
প্রকাশ: Tuesday, 16 September, 2025, 5:20 PM

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৫ জেলে আটক

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৫ জেলে আটক

পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের আওতাধীন রায়মঙ্গল নদীর কাচিকাটা অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী আব্দুল জলিলের ছেলে রবিউল ইসলাম, আব্দুল কাদের, একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আশিকুর রহমান, মৃত আবুল হোসেন গাজীর ছেলে মোস্তফা গাজী ও আবুল বাশার।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, সুন্দরবনের কাচিকাটা টহল টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের রায়মঙ্গল নদীর কাচিকাটি অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি মাছসহ ৩টি নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। আটক জেলেদের আদালতে পাঠানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status