ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
তাড়াশে এবার ৪৭টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Tuesday, 16 September, 2025, 5:17 PM

তাড়াশে এবার ৪৭টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

তাড়াশে এবার ৪৭টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

আর মাত্র ১২ দিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উৎসব মুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। দুর্গা প্রতিমাগুলোকে সুন্দর করতে চলছে কারু শিল্পীদের কাজ। শিল্পীদের নিপূণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমাগুলো।

সেই সাথে সৌন্দর্যবর্ধনে মন্দিরগুলোতে চলছে আলোকসজ্জাসহ নানা আয়োজন। এবার সিরাজগঞ্জের তাড়াশে  ৪৭টি মন্ডপে দুর্গা পুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বছর ২০২৪ সালে দুর্গাপুজার আয়োজন করা হয়েছিল ৩৫টি মন্ডপে। সে তুলনায় এবার দুর্গাপূজার আয়োজন বেড়েছে। গত বছরের চেয়ে এবার  তাড়াশে ২টি বেশি মন্ডপে পূজা হবে।

তাড়াশে এবার ৪৭টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

তাড়াশে এবার ৪৭টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

এ সব তথ্য নিশ্চিত করে তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ  বলেন, এবার ব্যাপক উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে যষ্ঠির মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হচ্ছে। ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ আক্টোবর নবমী ও ২ অক্টোবর দশমী অনুষ্ঠিত হবে। তিনি বলেন, পূজায় মন্ডপগুলোতে নিরাপত্তা নিয়ে তাদের কোন শংকা নেই।

প্রাথমিক তথ্যে জানা গেছে, এবার সারাদেশে ৩১ হাজারেরও বেশি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয়া দুর্গাপূজা। যা গত বছরের তুলনায় বেশি। গত বছর ৩০ হাজার মন্ডপে পূজা উদযাপিত হয়েছিল। তাড়াশ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে তাড়াশের মন্ডপগুলো। থাকবে সেনা টহল ও নজরদারি। এ ছাড়া সাধারণ মন্ডপগুলোতে পুলিশ টহল দিবে। সেইসাথে দায়িত্ব পালন করবে পর্যাপ্ত আনসার সদস্যগণ। টহল দিবে র‌্যাব সদস্যরাও।

তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের দেয়া তথ্য অনুযায়ী উপজেলায় ৪৭টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status