ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Tuesday, 16 September, 2025, 5:12 PM

চাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ

চাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত চাকসুতে মোট ৯৭ জন ও হল সংসদের ৭২ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিকাল ৪টা পর্যন্ত তোলা যাবে মনোনয়নপত্র।

এদিকে নির্বাচনী কৌশল হিসেবে ছাত্রদলের একাংশ মনোনয়নপত্র সংগ্রহ করলেও এখন পর্যন্ত ছাত্রশিবির কোনও মনোনয়নপত্র সংগ্রহ করেনি। ধারণা করা হচ্ছে শেষ সময়েই তারা মনোনয়নপত্র সংগ্রহ করবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ১৪১ জন চাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে চারজন, সাধারণ সম্পাদক (জিএস) পদে চারজন, সম্পাদক পদে ৩৩ জন ও সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর হল সংসদে নির্বাচনের জন্য ৭২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়েদের হলে ৪৫ জন এবং ছেলেদের হলে ২৭ জন। গতকাল পর্যন্ত ছেলেদের আলাওল ও শহীদ ফরহাদ হোসেন হলে কেউ মনোনয়ন সংগ্রহ করেনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মেডিকেল সূত্রে জানা যায়, সোমবার বিকেল পর্যন্ত ২০ জন প্রার্থী ডোপটেস্ট করেছেন।

চাকসুর প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ মনির উদ্দিন বলেন, আমরা ছাত্র-ছাত্রীদের জন্য সকাল থেকে বসে আছি। তারা তাদের সুবিধামতো আসছে। আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, আশা করছি মঙ্গলবার সবাই চলে আসবে।

এখন পর্যন্ত সময় বাড়ানোর কোনো সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, আমরা সময় বাড়ানোর কোনো কারণ দেখছি না।

এদিকে সোমবার পর্যন্ত ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্ট যৌথ এবং ইসলামী ছাত্র আন্দোলন এবং হল সংসদে পাহাড়ি মেয়েরা বাদে আর কোনো ছাত্রসংগঠন চাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে তাদের প্যানেল ঘোষণা করেনি এবং মনোনয়নপত্রও তুলতে আসেনি।

ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বলছেন, নির্বাচনের কৌশল হিসেবে তারা কেউ এখনো মনোনয়নপত্র তোলেনি। সবাই বুঝতে চাইছে, অন্য ছাত্রসংগঠনগুলোর কে কোন পদে মনোনয়নপত্র তুলেছে। সেই অনুযায়ী অন্যরা প্রার্থী ঠিক করে মনোনয়নপত্র সংগ্রহ করবে।

চবি শাখা শিবিরের প্রচার সম্পাদক ইসহাক ভুঁইয়া বলেন, প্যানেল গঠন নিয়ে আমাদের কাজ এখনও চলছে। দুপুরের পরে আমরা মনোনয়নপত্র তুলতে যাব।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status