ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরগুনায় কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 16 September, 2025, 4:45 PM

বরগুনায় কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজ

বরগুনায় কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজ

দায়িত্বে গাফিলতি এবং গ্রেফতারকৃত আসামিকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে বরগুনার আমতলী উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক বশিরুল আলমকে বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই অভিযোগে আরও পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার পুলিশ সুপারের সূত্রে জানা যায়, এ ঘটনা একটি তদন্ত কমিটি গঠন করা হয়ছে।

জানা যায়, ঘটনার সূত্রপাত একটি ভিডিও ফুটেজ থেকে, সোমবার বিকেলে সংশ্লিষ্টদের ক্লোজ করা হয়। যেখানে দেখা যায়, সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারকৃত আমতলী পৌর যুবলীগের সভাপতি আরিফ-উল হাসান আদালতের পুলিশ ব্যারাকে পরিবারের সদস্যদের সঙ্গে বসে খাবার খাচ্ছেন। ওই ভিডিওতে কোর্ট পরিদর্শক বশির আলমকেও উপস্থিত দেখা যায়।

ভিডিওটি ১৪ সেপ্টেম্বর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হলে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের শাস্তিমূলকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status