ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আমার পছন্দ দেশি ছেলে: সেমন্তী সৌমি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 September, 2025, 10:45 AM

আমার পছন্দ দেশি ছেলে: সেমন্তী সৌমি

আমার পছন্দ দেশি ছেলে: সেমন্তী সৌমি

ছোট পর্দার জনপ্রিয় মুখ সেমন্তি সৌমি এক সময় বিদেশি ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখতেন। কিন্তু সময়ের সঙ্গে তার মনোভাব বদলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌমি খোলামেলা জানিয়েছেন নিজের ব্যক্তিগত জীবন ও পেশা সম্পর্কিত অনেক অজানা কথা, যা শুনে ভক্তরা রীতিমতো চমকে গেছেন।

সৌমি বলেন, বিদেশি ছেলের সঙ্গে আসলে মনের মতো সংযোগ থাকে না। যতই ইংরেজিতে কথা বলি না কেন, বাংলা ভাষায় কথা বলার যে মজা, তা সেখানে পাওয়া যায় না। সব অনুভূতি ভাগ করা যায় না।

তিনি আরও জানান, আগামী বছর তিনি বিয়ে করার পরিকল্পনা করছেন। তার পছন্দ এখন দেশীয় ছেলে। তিনি বলেন, আমার পছন্দ দেশি ছেলে। একটা ভালো দেশি ছেলে দেখে বিয়ে করে ফেলব, আপনারা সবাই দাওয়াত খাবেন।

রেস্টুরেন্টে ছবি তোলার প্রসঙ্গেও সৌমি মন্তব্য করেন, বড় বড় রেস্টুরেন্টে আসলে ফটোগ্রাফার থাকে। তবে ভালো ছবি তোলার জন্য ওয়েটারদেরও অসাধারণ দক্ষতা থাকে। আমার অনেক সুন্দর ছবি তারা তুলে দেয়। তারা লাইট নিয়ে সুন্দর করে দাঁড়িয়ে ছবি তুলে দেয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status