ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সড়ক-রেলপথ অবরোধ
ভাঙ্গায় থমথমে পরিস্থিতিতে যানবাহন চলাচল স্বাভাবিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 16 September, 2025, 10:37 AM

ভাঙ্গায় থমথমে পরিস্থিতিতে যানবাহন চলাচল স্বাভাবিক

ভাঙ্গায় থমথমে পরিস্থিতিতে যানবাহন চলাচল স্বাভাবিক

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গায় সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি মঙ্গলবারও অব্যাহত রয়েছে। তবে গতকালের তাণ্ডব-সহিংসতার পর এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে সড়ক-মহাসড়কে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ভাঙ্গায় মহাসড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা থাকলেও সকাল সাড়ে নয়টা পর্যন্ত যানচলাচল স্বাভাবিক রয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে দক্ষিণ-পশ্চিমবঙ্গের ২১ জেলার সঙ্গে পদ্মা সেতু হয়ে ঢাকার যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে প্রশাসনের কঠোর নির্দেশনা রয়েছে। এ লক্ষ্যে মাঠে থেকে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়ক ও রাস্তায় কোনো অবরোধ নেই। যান চলাচল স্বাভাবিক। তবে যানবাহনের চাপ তুলনামূলক খুব কম। এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। বাইরে মানুষের সংখ্যা কম। জরুরি কাজ ছাড়া খুব কম সংখ্যক মানুষ বের হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, সকাল থেকে সড়ক-মহাসড়কগুলোর সব রুটে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। তবে লোকজন ও যানবাহনের চাপ তুলনামূলক কম। এক কথায় সকাল সাড়ে নয়টা পর্যন্ত সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে।

জানতে চাইলে ভাঙ্গা রেলস্টেশন কর্মকর্তা সাকিবুর রহমান বলেন, এই রুটে ট্রেন চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমাদের থানার সব গাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে। গাড়ি ছাড়া টহল পর্যন্ত বন্ধ রয়েছে। কোনো গাড়ি না থাকায় চলাচলে বিঘ্ন ঘটছে। তারপরও খোঁজ-খবর রাখছি। সকাল থেকে মহাসড়কের সব রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে সোমবার সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে আন্দোলনকারী বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা থানা, হাইওয়ে থানা, ইউএনও অফিস, নির্বাচন অফিসে ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ করে।

৪ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনের নগরকান্দায় যুক্ত করা হয়েছে। ওই ঘটনার পর থেকেই ভাঙ্গায় মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় জনতা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status