ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
তাড়াশে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Monday, 15 September, 2025, 7:51 PM

তাড়াশে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তাড়াশে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের তাড়াশে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের উদ্যাগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন,  তাড়াশ থানার ওসি (তদন্ত) রূপকর, নিমগাছি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো.আসফাক উর রহমান, তাড়াশ পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক আশুতোষ সান্যালসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত মতবিনিময় সভায় তাড়াশ থানার ওসি (তদন্ত)  রূপকর জানান, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূর্জা। এই পূজাকে সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, পূজা চলাকালে আয়োজন ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় মাঠে থাকবে। এছাড়াও প্রতি মন্ডপে পূজা চলাকালে আনসার সদস্য এবং গুরুত্বপূর্ণ মন্ডপে আনসার সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, দূর্গাপূজা উদযাপনে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা ও মন্দির ভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠনে সকলকে অনুরোধ জানান। এবার তাড়াশ উপজেলায় ৪৭টি পূজা মন্ডবে শায়দীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status