ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেরপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২
জাহাঙ্গীর হোসেন
প্রকাশ: Saturday, 13 September, 2025, 9:18 PM

শেরপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২

শেরপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২

শেরপুরের শ্রীবরদীতে বাকপ্রতিবন্ধী এক শিশুকে (১২) ধর্ষণ চেষ্টার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে শ্রীবরদী থানা পুলিশ। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যাক্তিরা হলেন উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের রূপারপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন ওরফে কাজী (৫৫) এবং একই গ্রামের বাবর আলীর ছেলে জরিপ উদ্দিন (৩০)। 

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়  গত ৭ সেপ্টেম্বর বিকেলে ওই বাকপ্রতিবন্ধী শিশু তাদের বাড়ির পাশে রূপারপাড়া বাজার থেকে খাবার জিনিস কিনে বাড়ি ফেরার পথে কাজীর বাড়ির সামনে কাজী তাকে বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে আশপাশের লোকজন এগিয়ে এলে কাজী পালিয়ে যায়। 

বিষয়টি নিয়ে শিশুর পিতা আইনের আশ্রয় নিতে চাইলে কাজীর শ্যালক জরিপ শিশুর পিতা ও বাবুল নামে একজনকে মারধর করেন। পরে ওই ঘটনায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শিশুর পিতা বাদী হয়ে শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ করলে কাজী ও জরিপকে গ্রেপ্তার করে পুলিশ। 

ঘটনার বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ জানান শিশুর পিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করলে মামলা রেকর্ড করে অভিযুক্ত আনোয়ার হোসেন ওরফে কাজী ও জরিপ উদ্দিনকে গ্রেপ্তার করে শনিবার (১৩ সেপ্টেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status