ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাকিস্তানে সামরিক গাড়িবহরে জঙ্গি হামলা, ১২ সেনা নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 September, 2025, 7:00 PM

পাকিস্তানে সামরিক গাড়িবহরে জঙ্গি হামলা, ১২ সেনা নিহত

পাকিস্তানে সামরিক গাড়িবহরে জঙ্গি হামলা, ১২ সেনা নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিমে সামরিক বাহিনীর একটি গাড়িবহরে ওঁৎ পেতে থাকা জঙ্গিদের হামলায় ১২ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শনিবার আফগানিস্তানের সীমান্তবর্তী সাউথ ওয়াজিরিস্তানের পাহাড়ি বদর এলাকায় সেনাবাহিনীর গাড়িবহর জঙ্গিদের গুলির মুখে পড়ে বলে পাকিস্তানি সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

‘পাল্টাপাল্টি তুমুল গোলাগুলিতে’ ১২ সেনা ও ১৩ জঙ্গি নিহত হয়েছে, বিবৃতিতে বলেছে পাকিস্তানি বাহিনী। গোলাগুলিতে অন্তত ৪ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করে বলেছে, সেনাদের কাছ থেকে তারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও ড্রোনও হাতিয়ে নিয়েছে।

বাসিন্দারা বলছেন, ভোরের ওই হামলার পর হতাহতদের হাসপাতালে নিতে ও হামলাকারীদের খুঁজতে আকাশে তারা কয়েক ঘণ্টা ধরে একাধিক হেলিকপ্টার দেখতে পেয়েছেন।

জঙ্গিদের হামলার আশঙ্কায় সাধারণত ওই এলাকায় সামরিক গাড়িবহর যাতায়াতের সময় কারফিউ দেওয়া হয় ও পথগুলো আগেই নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়। তার মধ্যে এই হামলা কীভাবে হল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

ইসলামাবাদ দীর্ঘদিন ধরেই বলছে, ভারতের সহায়তায় আফগান তালেবানরাই পাকিস্তান তালেবানকে আশ্রয় দিয়ে যাচ্ছে। নয়া দিল্লি ও কাবুল দুই পক্ষই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করার পর থেকে পাকিস্তানেও নিরাপত্তা বাহিনীর ওপর তালেবানের এই অংশের হামলা বেড়ে গেছে।

“পাকিস্তান আশা করছে, অস্থায়ী আফগান সরকার তার দায়িত্ব পালন করবে এবং আফগান মাটিকে পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমে ব্যবহার হতে দেবে না,” বলেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status