ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাইকগাছায় ৩১ দফার আলোকে ডা. মজিদের গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 September, 2025, 7:00 PM

পাইকগাছায় ৩১ দফার আলোকে ডা. মজিদের গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা

পাইকগাছায় ৩১ দফার আলোকে ডা. মজিদের গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা

খুলনার পাইকগাছায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে লস্কর ইউনিয়নের কড়ুলিয়ায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ লস্কর ইউনিয়নের কড়ুলিয়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে কড়ুলিয়া মাতৃ মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভা করেছেন। লস্কর ইউনিয়ন বাসী আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কড়ুলিয়া মাতৃ মন্দির সাবেক সভাপতি মনোহর চন্দ্র সানা। 

প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা- ৬ (পাইকগাছা -কয়রা) আসনের মনোনয়ন প্রত্যাশী ডা. আব্দুল মজিদ।

বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য অ্যাড. জিএম আ. সাত্তার, উপজেলা যুগ্ম সম্পাদক মো. আবুল হোসেন, সদস্য ও ভারপ্রাপ্ত সেক্রেটারি তুষার কান্তি মন্ডল, অ্যাড. সাইফুদ্দিন সুমন। লস্কর ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক মুস্তাকিম গাজী'র সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেছের আলো সানা, আসাদুজ্জামান খোকন, আবুল কাশেম সরদার, বি. এম. আকিজ উদ্দীন, মাষ্টার মুজিবর রহমান, সাংবাদিক আলাউদ্দীন রাজা, হুরায়রা বাদশা, প্রভাষক মনিরুজ্জামান মনি, কাজী মুজিবর, আলমগীর হোসেন, নাজমুল হুদা মিন্টু, আবু সিনহা শিমুল, আব্দুস কুদ্দুস, কুদ্দুস মোড়ল, শহিদুর রহমান, মো. জাহাঙ্গীর গাজী, রাকেশ রায়, শফি সানা, মারুফুল হকে হক (প্রিন্স), সায়েদ আলী বাবলা, রাজা রায়, বাহারুল ইসলাম, শাহিনুর গাজী, রবিউল ইসলাম, ফিরোজ মোড়ল, আলামিন, তিতাস, সম্রাট, হাসানুর, ফরহাদ হোসেন ম্যোল্লা।

এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status