ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
হেলিকপ্টারে নতুন বউ এনে বাবার স্বপ্ন পূরণ করলেন মানিকগঞ্জের মাহবুব আলম
হাসান শিকদার,মানিকগঞ্জ
প্রকাশ: Saturday, 13 September, 2025, 4:18 PM

হেলিকপ্টারে নতুন বউ এনে বাবার স্বপ্ন পূরণ করলেন মানিকগঞ্জের মাহবুব আলম

হেলিকপ্টারে নতুন বউ এনে বাবার স্বপ্ন পূরণ করলেন মানিকগঞ্জের মাহবুব আলম

মানিকগঞ্জের সিংগাইরে ঘটেছে এক অবিস্মরণীয় বিয়ের গল্প, ছোটবেলা থেকেই বাবার স্বপ্ন ছিল ছেলেকে হেলিকপ্টারে করে বিয়ে করাবেন।

বাবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মাহবুব আলম নিজেই হয়ে উঠলেন আলোচনার কেন্দ্রবিন্দু।

গতকাল শুক্রবার বিকেল ৩টায় গোবিন্দল খেলার মাঠ থেকে হেলিকপ্টারে চেপে পাশের গ্রাম মধ্য সিংগাইর মহল্লায় কনে মিথিলার বাড়িতে হাজির হন মাহবুব। মাত্র ৩ কিলোমিটারের পথ তবুও আবেগ, ভালোবাসা আর স্বপ্নের পরিপূর্ণতায় ভরপুর ছিল প্রতিটি মুহূর্ত।

বরযাত্রীদের জন্য হায়েস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের দীর্ঘ মিছিল যেন পুরো গ্রামটিকে পরিণত করেছিল উৎসবমুখর প্রাঙ্গণে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৫টার দিকে নববধূকে সঙ্গে নিয়ে ফেরেন সেই হেলিকপ্টারেই।

গ্রামবাসীদের জন্য এটি ছিল এক ঐতিহাসিক দৃশ্য| প্রথমবারের মতো কেউ হেলিকপ্টারে বিয়ে করলেন এই গ্রামে। শত শত মানুষ স্মৃতি ধরে রাখতে ক্যামেরা ও মোবাইলে বন্দি করেছেন সেই রোমাঞ্চকর মুহূর্ত।

মাহবুব বলেন, “বাবার স্বপ্ন ছিল আমাকে হেলিকপ্টারে করে বিয়ে করাবেন, আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। সবার কাছে দোয়া চাই, যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয়।”

নববধূ মিথিলাও জানান, হেলিকপ্টারে শ্বশুরবাড়ি যেতে পেরে তার আনন্দের কথা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status