|
নাসিরনগরে খাবারে বিষ মিশিয়ে ২৫০০ হাঁস মেরে ফেলার অভিযোগ
আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর
|
![]() নাসিরনগরে খাবারে বিষ মিশিয়ে ২৫০০ হাঁস মেরে ফেলার অভিযোগ শনিবার (১২ সেপ্টেম্বর ) রাতে উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামের হাঁস খামারি মোঃ সামছু মিযার.(৪৫ )খামারে খাবারে বিষ মিশিয়ে ২৫০০টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ও সংবাদ কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খামারটি তাঁর বাড়ি থেকে প্রায় আধা কি.মি. দুরে স্কুল পাড়ার কবরস্থানের পাশের মাঠে। অভিযোগে জানা যায়, পূর্ব সূত্রতার জেরে শনিবার ( ১২ সেপ্টেম্বর রাত ৯ টার সময় পরিকল্পিত ভাবে খামারে ঢুকে হাঁসের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার সময় হাঁস খামারি তাদের চিনে ফেলে। এর মধ্যে বিষ মেশানো পানি ও ধান খেয়ে খামারে থাকা হাসগুলোর মধ্যে ২৫০০ হাঁস মারা যায়। এতে খামারির প্রায় ৮লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন খামারি। এব্যাপারে অভিযোগকারী সামছু মিয়া বলেন, 'আমি এই হাঁসের খামারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকি এবং ২০/২৫ বছর যাবত আমি হাঁস পালনের সাথে জড়িত। বিষ দিয়ে আমার হাঁসগুলে মেরে ফেলায় আমি নিঃস্ব হয়ে গেলাম।' প্রশাসনের সুদৃষ্টি কামনা করে এঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার দাবি করেন তিনি। এ বিষয়ে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তানভীর আহমেদ বলেন, 'ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । মামলা প্রক্রিয়াধীন, মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
শ্রীবরদীতে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জমির মালিকানা বিরোধে সাত বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক
শ্রীবরদীতে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ! চেয়ারম্যান-সচিবকে শোকজ
মালয়েশিয়া নেওয়ার কথা বলে এক সপ্তাহ সাগরে, কক্সবাজার সৈকতে নামিয়ে পালাল দালাল চক্র
