ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শক্তি নয়, মানুষের অন্তর জয়ের আহ্বান ড. মাসুদের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 September, 2025, 2:21 PM

শক্তি নয়, মানুষের অন্তর জয়ের আহ্বান ড. মাসুদের

শক্তি নয়, মানুষের অন্তর জয়ের আহ্বান ড. মাসুদের

শক্তি প্রদর্শনের মাধ্যমে জমি দখল করা সম্ভব হলেও মানুষের অন্তর জয় করা যায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) পটুয়াখালীর বাউফল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের কাগজিরপুল জনতা সড়কে অবস্থিত মল্লিক মঞ্জিল ভবনের ইবনে সিনা প্রাইমারি হেলথকেয়ার আউটডোর সেন্টারের উদ্বোধন ও দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. মাসুদ বলেন, “আমি অনুরোধ করবো কেউ শক্তি দেখাবেন না। শক্তি দিয়ে মাটি দখল করা যায়, কিন্তু মানুষের অন্তর দখল করা যায় না। এর প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে এক ক্লান্তিকাল অতিক্রম করছে। আগামী ৬ মাস পর, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শুধু সরকার পরিবর্তন হয়নি, তৎকালীন সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল—যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা তাকে ফ্যাসিবাদী রূপ দিয়েছিল, তারাই শেষ পর্যন্ত পালিয়ে গেছেন। শেখ হাসিনাকেও পাহারাদাররা রক্ষা করতে পারেননি, আবার তিনিও কাউকে সঙ্গে নিতে পারেননি। ভবিষ্যতে যেন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমান, ধানদি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুল্লাহ, ডা. জাকিয়া ফারহানা

ইবনে সিনার সেলস ম্যানেজার বমক্কিন সরকার, মীর মো. রোকন উদ্দিন, ডা. মোস্তাজির রহমান, ইবনে সিনা ট্রাস্টের ম্যানেজার জাকির হোসেন, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম এবং বাউফল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কাসেম।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং এলাকাবাসীর উপস্থিতিতে আয়োজিত দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status