ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
লাকসামের ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক অবরোধ
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Saturday, 13 September, 2025, 2:19 PM

লাকসামের ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক অবরোধ

লাকসামের ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক অবরোধ

কুমিল্লার লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মড়াসড়কের লাকসাম বাইপাস মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিকাল সাড়ে ৪টার পর শত শত বিক্ষুব্ধ ছাত্র-জনতা সড়কে অবস্থান নিয়ে অবরোধের ডাক দেয়। এসময় কুমিল্লা, নোয়াখালী, ঢাকা অভিমুখী যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। রিপোর্টটি লিখা পর্যন্ত অবরোধ চলছিল।
  
খবর পেয়ে তাৎক্ষনিক লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ, সহকারি কমিশনার (ভূমি) মিলন চাকমা, থানার অফিয়ার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে অবরোধ প্রত্যাহারের জন্য বারবার অনুরোধ করলেও তারা তাতে রাজী হননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের বদলির আদেশ প্রত্যাহারের আদেশ আশ^াস পেলে তারা অবরোধ তুলে নিবেন বলে জানান।

বক্তারা বলেন, লাকসাম উপজেলা এ যাবত কালের সর্বাধিক ইউএনও কাউছার হামিদ জনগণের পক্ষে কাজ করায় একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে তাদের বদলির আদেশ করেছেন। আমরা এই আদেশ মেনে নেবো না। অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক বদলির আদেশ বাতিল করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন বাস্তবায়ন করা হয়েছে। প্রয়োজনে লাকসামে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে। বুধবার লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ এর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে কুমিল্লা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দেন।

উল্লেখ্য, মঙ্গলবার লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের বরিশাল বিভাগে বদলির আদেশ হওয়ার সংবাদে লাকসামের সর্বস্তরের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠে। পরদিন বুধবার ও বৃহস্পতিবার দিনব্যাপী বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন পেশাজীবী সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। আজ শুক্রবার তৃতীয়দিনের মতো বিভিন্ন কর্মসূচি পালিত হয়।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status