|
নেশার আড্ডা বসানোর প্রতিবাদ করায় এক কিশোরকে ছুরি মেরে হত্যার চেষ্টা
নতুন সময় প্রতিনিধি
|
![]() নেশার আড্ডা বসানোর প্রতিবাদ করায় এক কিশোরকে ছুরি মেরে হত্যার চেষ্টা খোঁজ নিয়ে জানা যায়, জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাত ভিটা গ্রামের আমির হোসেন, হৃদয়, মোস্তফা, বায়েজিদ, মিলন সহ একদল নেশাখোর বখাটে পাশ্ববর্তী আঠারো পাইকা গ্রামের আনিসুর রহমানের বাড়ির পাশে নিয়মিত গাজা সেবন করতো । গত সোমবার সন্ধ্যায় আনিসুর রহমানের ছেলে কিশোর রিপন নেশার আড্ডা তুলে দেয়ার জন্য চিৎকার করে এলাকাবাসীকে জড়ো করে। এতে ক্ষিপ্ত হয়ে নেশাগ্রস্ত বখাটের দল প্রতিবাদী কিশোর রিপনকে এলোপাতাড়ি মারধর করে হত্যার উদ্দেশ্য পেটে চুরি মারে। এসময় ওই গ্রামের সোহেল মিয়া ও রাশেদ আলী রিপনকে উদ্ধার করতে আসলে ওই দুজন কেও বেধড়ক মারধর করে নেশাখোর বখাটেরা। গুরুতর আহত কিশোর রিপনকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এব্যাপারে উলিপুর থানার তদন্ত কর্মকর্তা নাজমুস শাকিব জানান, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই নেশাখোর বখাটেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
