|
ভূরুঙ্গামারীতে উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সভা অনুষ্ঠিত
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ইয়ুথ প্লাটফর্মের আয়োজনে চাইল্ড নট ব্রাইট প্রোজেক্টের উদ্যোগে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশে আর্থিক ও কারিগরি সহযোগিতায় উপজেলা ইয়ুথ প্লাটফর্মের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী। এ সময় উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মৌসুমী খাতুন সহ ইউনিয়ন যুব সংগঠন গুলোর সভাপতি সম্পাদক ও সিএনবির ফিল্ট ফ্যাসিলিটেটর গণ উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়ন যুব সংগঠন ও উপজেলা প্লাটফর্মের মধ্যে সমন্বয় সাধন এবং কর্মপরিকল্পনা তৈরী ও বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রম সক্রিয় ও শক্তিশালী করার বিষয়ে আলোকপাত করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
