ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা-ভাঙচুর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 7 September, 2025, 2:30 PM
সর্বশেষ আপডেট: Sunday, 7 September, 2025, 3:32 PM

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা-ভাঙচুর

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা-ভাঙচুর

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর (বীর উত্তম) বাসা ‘সোনার বাংলায়’ হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এ হামলা চালানো হয়। বাসার কেয়ার টেকার বলেন, ‘রাতে স্যার (কাদের সিদ্দিকী) দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এ সময় ১০-১৫ জন দুর্বৃত্ত বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে এবং মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুইটি গাড়ি ভাঙচুর করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ বলেন, ‘পুলিশ বিষয়টি তদন্ত শুরু করছে। শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

এ বিষয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রেস কনফারেন্স করে পরবর্তীতে সাংবাদিকদের জানাবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status