ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে শপিং সেন্টারের ওয়াশরুমে নারী ক্রেতার শ্লীলতাহানির অভিযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 September, 2025, 10:02 PM

গাজীপুরে শপিং সেন্টারের ওয়াশরুমে নারী ক্রেতার শ্লীলতাহানির অভিযোগ

গাজীপুরে শপিং সেন্টারের ওয়াশরুমে নারী ক্রেতার শ্লীলতাহানির অভিযোগ

গাজীপুরে একটি শপিং সেন্টারের ওয়াশরুমে যৌন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন এক ভূক্তভূগী নারী ক্রেতা। এ ঘটনায় শপিং সেন্টারের কেয়ারটেকার মো. কালাম'কে (৪৫) আসামি করে মামলা করেছেন ওই ভূক্তভূগী নারী ক্রেতা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরের রাজবাড়ী রোডে অবস্থিত গাজীপুর শপিং সেন্টারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকার বাসিন্দা। তিনি জানান, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে জামাকাপড় কেনার জন্য গাজীপুর শপিং সেন্টারে প্রবেশ করেন। পরে ওয়াশরুম ব্যবহারের পূর্বেও কেয়ারটেকার অশ্লীল ইঙ্গিত দেন বলে যানান ওই নারী। তাতে সুবিধা না করতে পেরে বাইরে বের হওয়ার সময় তিনি ভুক্তভোগীর মুখ চেপে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন এবং জামা টানাহেঁচড়া করেন। ওইসময় কোনোভাবে ভুক্তভোগী চিৎকার করে আত্মরক্ষা করতে সক্ষম হন।

ভুক্তভোগী নারী বলেন, ‘আমি ওয়াশরুমে ঢোকার পূর্বেও কালাম বাজে ইঙ্গিত করছিল। বের হওয়ার সময় সে আমার মুখ চেপে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেয়। আমার বোরকার বাঁ হাতের অংশ ছিঁড়ে ফেলে। আমি চিৎকার করলে আমার সঙ্গে থাকা আত্মীয়-স্বজনরা দৌড়ে এসে আমাকে রক্ষা করেন। পরে কেয়ারটেকার আমাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে মার্কেট মালিক ও ব্যবসায়ীরা তাকে (কেয়ারটেকারকে) পালাতে সহায়তা করেন। আমি ন্যায়বিচার চাই।’
 
ভুক্তভোগীর ভাতিজা সাজিদুল ইসলাম সাজিদ (১৮) বলেন, ফুফু ওয়াশরুমে ঢোকার কিছুক্ষণ পর চিৎকার শুনে আমি দৌঁড়ে যাই। গিয়ে কেয়ারটেকারকে হাতে-নাতে ধরি। তখন সে আমাদের ওপর হামলা চালায়। এসময় মার্কেটের মালিক ও কয়েকজন ব্যবসায়ী কেয়ারটেকারকে পালাতে সহায়তা করেন।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এসময় স্থানীয়রা অভিযুক্ত কালামকে গ্রেপ্তারের দাবি জানায় এবং তাকে পালাতে সহায়তাকারীদেরও আইনের আওতায় আনার দাবি জানায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status