ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ইউএনও বিরুদ্ধে দৈনিক লাখ টাকা ঘুষ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন
এম এ আজিজ, কিশোরগঞ্জ
প্রকাশ: Saturday, 6 September, 2025, 9:52 PM

ইউএনও বিরুদ্ধে দৈনিক লাখ টাকা ঘুষ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন

ইউএনও বিরুদ্ধে দৈনিক লাখ টাকা ঘুষ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া’র বিরুদ্ধে মেঘনায় বালু উত্তোলনে ভৈরবের ইজারাদারের কাছ থেকে প্রতিদিন এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। 

শনিবার (০৬ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে কিশোরগঞ্জের ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে এক  সংবাদ সম্মেলনে ইউএনও’র বিরুদ্ধে এই অভিযোগ করেন ইজারাদার মেসার্স নাগিব এন্টার প্রাইজের মালিক তানভীর আহমেদ নাগিব। 

এসময়  লিখিত বক্তব্যে তানবির আহমেদ নাগিব বলেন, চলতি বছরের ১৪ মে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ১৬ কোটি ৯৪ লাখ টাকার বিনিময়ে ভৈরব উপজেলার আগানগর ও সাদেকপুর ইউনিয়নের মেঘনা নদীতে বালু উত্তোলনের ইজারা দেয় মেসার্স নাগিব এন্টার প্রাইজকে। উপজেলা প্রশাসন নির্ধারিত সীমানা বুঝিয়ে দেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি নিয়ম মেনে বৈধ ভাবে হাইড্রোগ্রাফিক জরিপের মাধ্যমে বালু উত্তোলন কার্যক্রম চালিয়ে আসছিল। নির্ধারিত নিয়মে রাজস্বও সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। কিন্তু এরপরও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া প্রতিদিন এক লাখ টাকা চাঁদা দাবি করেন।

এসময় তিনি আরোও অভিযোগ করে বলেন, দাবীকৃত টাকা না দেওয়ায় গত মঙ্গলবার ভোরে ভৈরব সীমান্ত এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে তার ৪টি ড্রেজার ও ৫টি বাল্কহেড জব্দ করা হয়। একই সঙ্গে দুজন শ্রমিককে এক বছরের সাজা প্রদান করেন। এসময় শ্রমিকদের ওপর নির্যাতন চালিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়। পরে দুই দিনের জমা এবং ড্রেজারের টাকা বাবদ প্রায় ১২ লাখ টাকা নেওয়া হয়। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হয়েছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী আরিফুল হক সুজন, হানিফ মাহমুদ, সাজ্জাদ হোসেন মামুন, মাসুদুর রহমান লিটন সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।












পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status