|
নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী উদযাপনে জশনে জুলুছে মানুষের ঢল
আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর
|
![]() নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী উদযাপনে জশনে জুলুছে মানুষের ঢল শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার নাসিরনগর সদরের জামিয়া মতিনিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা ময়দান হতে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে আলোচনা সভা, মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। জশনে জুলুছে প্রিয় নবী (সাঃ) এর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন, প্ল্যাকার্ড ও নাতে রাসুল পরিবেশন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি পীরে তরিকত মাওঃ রিয়াজুল করিম আল-কাদেরী । এ সময় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা মাওঃ মুফতি কাজী আলাউদ্দিন আহমেদ আল ক্বাদেরী, সিনিয়র সহ-সভাপতি মাওঃ মুফতি মোস্তাক আহমদ আল ক্বাদেরী আল ওয়ায়েসী, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওঃ আশরাফুল আজিজ আল ক্বাদেরী, মাওঃ কাজী আতাউর রহমান গিলমান সাহেব, সৈয়দ সিরাজুল ইসলাম আল ক্বাদেরী, মাওঃ কুতুবুল আজিজ আল ক্বাদেরী, মাওঃ আক্তারুজ্জামান আল ক্বাদেরী, মাওঃ শরীফুল আজিজ আল ক্বাদেরী, সৈয়দ আবু বক্কর আল হোসাইনী, সৈয়দ আশরাফুল আবদাল মুকাল্লিদ, মাওঃ গোলাম মোস্তফা খান আল ক্বাদেরী, মাওঃ মনসুর আহমদ আল ক্বাদেরী, মাওঃ আলী আহাম্মদ সুন্নী আল ক্বাদেরী, মাওঃ সায়েদুল হক আল ক্বাদেরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কামরুজ্জামান মামুন, জেলা আদালতের এ পি পি এড.আলী আজম চৌধুরী সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখ ও কর্মীরা উপস্থিত ছিলেন। আখিরি মোনাজাত ও তাবারক বিতরণের মাধ্যমে ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভা সমাপ্তি হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
