ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Thursday, 4 September, 2025, 9:00 PM

চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

“মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করুন” শ্লোগানে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহযোগীতায় এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে জোড় বাগান ও চাঁদলাই এলাকাবাসী।

বক্তারা বলেন, মাদক একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি। এটি তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর এখনই যদি কার্যকর পদক্ষেপ না নেয়া হয় তবে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। আর তাই পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করে নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যেই এই মানববন্ধন কর্মস‚চির আয়োজন করা হয় বলে জানান বক্তারা। এ সময় তারা সরকারকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে মাদক ব্যবসায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোড় দাবী জানানো হয় মানববন্ধন থেকে।

ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব সায়েদুজ্জামান, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী, সাবেক ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status