|
প্রবাসী পল্লী গ্রুপের নির্বাহী পরিচালক জেরিন মারজান খানের ডক্টরেট ডিগ্রি অর্জন
নতুন সময় প্রতিবেদক
|
![]() প্রবাসী পল্লী গ্রুপের নির্বাহী পরিচালক জেরিন মারজান খানের ডক্টরেট ডিগ্রি অর্জন “Real Estate Market of Bangladesh: Competitiveness & Concentration” (বাংলাদেশের রিয়েল এস্টেট মার্কেট: প্রতিযোগিতা ও ঘনত্বের বিশ্লেষণ) শিরোনামে তাঁর গবেষণা দেশের অন্যতম সম্ভাবনাময় খাত—রিয়েল এস্টেট সেক্টরের উপর এক প্রাসঙ্গিক ও সময়োপযোগী বিশ্লেষণ। বিশেষজ্ঞদের মতে, এই গবেষণা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ নীতিনির্ধারণে একটি কার্যকর ভূমিকা রাখবে। কর্পোরেট নেতৃত্বে গবেষণা ও একাডেমিক উৎকর্ষতার সমন্বয় যে সম্ভব, জেরিন মারজান খানের এই অর্জন তা প্রমাণ করেছে। তিনি শুধু একজন দক্ষ প্রশাসক নন, বরং একজন গবেষক হিসেবেও দেশের অর্থনীতি ও ব্যবসায় খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছেন। প্রবাসী পল্লীগ্রুপের পরিচালনা পর্ষদ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর এই সাফল্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা মনে করছেন, এই ডিগ্রি গ্রুপের পেশাদারিত্ব, জ্ঞানভিত্তিক নেতৃত্ব এবং আধুনিক কর্পোরেট সংস্কৃতির প্রতিফলন। জ্ঞানচর্চা ও গবেষণা যেকোনো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী অগ্রগতির মূল ভিত্তি তার এই অর্জন আমাদের গর্বিত করেছে। এই অর্জন প্রবাসী পল্লীগ্রুপের পেশাদারিত্ব এবং জ্ঞানভিত্তিক নেতৃত্বের প্রতিফলন হিসেবে দেখছে সবাই। জেরিন মারজান খানের এই ডক্টরেট ডিগ্রি অর্জন কেবল তাঁর ব্যক্তিগত গৌরব নয়, বরং দেশের ব্যবসায় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে থাকবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
