ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
দি‌নে বাংলা‌দে‌শি‌দের ২০টি স্টাডি ভিসা অ্যাপয়েন্টমেন্ট দে‌বে ইতা‌লি দূতাবাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 4 September, 2025, 6:44 PM

দি‌নে বাংলা‌দে‌শি‌দের ২০টি স্টাডি ভিসা অ্যাপয়েন্টমেন্ট দে‌বে ইতা‌লি দূতাবাস

দি‌নে বাংলা‌দে‌শি‌দের ২০টি স্টাডি ভিসা অ্যাপয়েন্টমেন্ট দে‌বে ইতা‌লি দূতাবাস

বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের আগামী ৩০ নভেম্বর পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২০টি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের সীমা নির্ধারণ করেছে ঢাকাস্থ ইতা‌লি দূতাবাস।

বৃহস্প‌তিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সব ধরনের ভিসায় বিপুলসংখ্যক আবেদন প্রাপ্তি এবং তাদের জটিল মূল্যায়নের প্রক্রিয়ার কারণে, ইতালি দূতাবাস আগামী কয়েক মাসে যে পরিমাণ ভিসা আবেদনপত্র নিরাপদে গ্রহণ ও প্রক্রিয়া করতে পারে এমন স্টাডি ভিসা আবেদনের সংখ্যার ওপর একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে।

ইতালি দূতাবাস জানায়, সদর দপ্তরের নির্দেশনা এবং একটি অভ্যন্তরীণ মূল্যায়নের পর আগামী ৩০ নভেম্বর অবধি দৈনিক ২০টি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণকে সর্বোচ্চ সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছে।

ভিএফএস গ্লোবাল কর্তৃক গত ৭ জুলাই এই অ্যাপয়েন্টমেন্টগুলো একসঙ্গে প্রকাশ করা হয়েছে এবং দূতাবাস এই অবস্থায় কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট প্রকাশ করবে না, যদি না কোনো অ্যাকাডেমিক প্রতিষ্ঠান হতে উপযুক্ত এবং অনুমোদিত স্কলারশিপের নিশ্চয়তা পাওয়া যাবে বলেও জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status