|
বড়াইগ্রামে পুলিশ সেজে বিকাশ কর্মী অপহরণের চেষ্টা, এক ভুয়া পুলিশ আটক
মোঃ রাসেল, নাটোর
|
![]() বড়াইগ্রামে পুলিশ সেজে বিকাশ কর্মী অপহরণের চেষ্টা, এক ভুয়া পুলিশ আটক স্থানীয় সূত্রে জানা যায়, বনপাড়া বিকাশ অফিস থেকে মৌখাড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন আতিকুল। পথিমধ্যে মহিষভাঙ্গা নটাবাড়িয়া জামে মসজিদ এলাকায় পৌঁছালে একটি সাদা হাইএচ গাড়ি থেকে কয়েকজন নেমে এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে আটক করে। এসময় আতিকুলের এক সহকর্মী কারণ জানতে চাইলে অপহরণকারীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং থানায় গিয়ে কথা বলতে বলে ঘটনাস্থল ত্যাগ করে। এরই মধ্যে অপহরণকারী দলের এক সদস্য আতিকুলের মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতকে থানায় নিয়ে যায়। ধৃত ভুয়া পুলিশের নাম সালেহ আহমেদ, তিনি কুমিল্লার লাকসাম এলাকার বাসিন্দা। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িত আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
