ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
দ্রুত চুল গজাতে সাহায্য করে এই ৫ ভিটামিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 4 September, 2025, 6:02 PM

দ্রুত চুল গজাতে সাহায্য করে এই ৫ ভিটামিন

দ্রুত চুল গজাতে সাহায্য করে এই ৫ ভিটামিন

চুল আমাদের সৌন্দর্যের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অপুষ্টি, মানসিক চাপ কিংবা ভুল যত্নের কারণে অনেক সময় চুল ঝরে যায় বা নতুন চুল গজাতে দেরি হয়। স্বাস্থ্যকর ও ঘন চুল পেতে চাই সঠিক পুষ্টি। বিশেষ করে কিছু ভিটামিন সরাসরি চুলের বৃদ্ধি ও দৃঢ়তায় ভূমিকা রাখে। কোন কোন ভিটামিন চুলের দ্রুত বৃদ্ধিতে ভূমিকা রাখে জেনে নিন।

১. বায়োটিন
চুলের জন্য সবচেয়ে জনপ্রিয় ভিটামিন হলো বায়োটিন। এটি কেরাটিন উৎপাদনে সাহায্য করে, যা চুলের মূল প্রোটিন। বায়োটিনের অভাবে চুল ভঙ্গুর হয়ে যায় এবং গজাতে দেরি হয়।

যেসব খাবারে পাওয়া যায়: ডিম, বাদাম, বীজ, স্যামন মাছ ও মিষ্টি আলু। 

২. ভিটামিন ডি ভিটামিন ডি বা ‘সানশাইন ভিটামিন’
নতুন হেয়ার ফলিকল তৈরিতে সহায়তা করে। এর ঘাটতি থাকলে চুল পাতলা হয়ে যায়, এমনকি অ্যালোপেসিয়ার ঝুঁকি বাড়ে।

রোদের পাশাপাশি যেসব খাবারে পাওয়া যায়: তেলযুক্ত মাছ, মাশরুম, দুধ ও অন্যান্য ফোর্টিফায়েড খাবার।

৩. ভিটামিন ই
এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং ফ্রি-র‌্যাডিকেলসের ক্ষতি থেকে রক্ষা করে।

যেসব খাবারে পাওয়া যায়: কাঠবাদাম, সূর্যমুখীর বীজ, পালং শাক ও অ্যাভোকাডো।

৪. ভিটামিন এ
শরীরের কোষ বৃদ্ধি ও পুনর্গঠনে ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি চুলের কোষকে শক্তিশালী করে। তবে এর অভাব যেমন ক্ষতিকর, অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ করলেও চুল পড়তে পারে।

যেসব খাবারে পাওয়া যায়: গাজর, মিষ্টি আলু, শাকপাতা ও ডিম।

৫. ভিটামিন সি
ভিটামিন সি শরীরে কোলাজেন তৈরি করে, যা চুলের গঠনকে মজবুত রাখে। এছাড়া এটি আয়রন শোষণে সাহায্য করে, যা চুল গজানোর জন্য খুবই প্রয়োজনীয়।

যেসব খাবারে পাওয়া যায়: লেবুজাতীয় ফল, বেরি, ক্যাপসিকাম, পেয়ারা।

জেনে নিন

ভিটামিনের ঘাটতি নিশ্চিত না হয়ে অযথা সাপ্লিমেন্ট খাবেন না। সাপ্লিমেন্টের চেয়ে খাবার থেকে ভিটামিন পাওয়া অনেক নিরাপদ।
ভিটামিন এ ও ডি অতিরিক্ত গ্রহণ করলে শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
চুল প্রতি মাসে গড়ে আধা ইঞ্চি বাড়ে। তাই ভিটামিনের প্রভাব বুঝতে অন্তত ২–৩ মাস সময় লাগতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status