|
নাটোরে ফোন চুরির অপবাদে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
মোঃ রাসেল, নাটোর
|
![]() নাটোরে ফোন চুরির অপবাদে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ বুধবার (৩ সেপ্টেম্বর -২০২৫) বিকেলে সুমাইয়া সাংবাদিকদের জানান, তার স্বামী মাসুদ রানা হৃদয় (৩০) সিংড়া থানার সরকার পাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।সুমাইয়া বলেন, গতকাল মঙ্গলবার তার স্বামী ১টি মোবাইল হাতে দিয়ে বলে ফোনটি তোমার বাবার বাড়িতে রেখে দশ হাজার টাকা ধার নিয়ে এসো। সুমাইয়া টাকা নিয়ে বাসায় গেলে তার স্বামীর যোগসাজশে বাড়িওয়ালার মেয়ে শাপলা ও বাড়িওয়ালা আবুল হোসেন মোবাইল চুরির অপবাদ দিয়ে সুমাইয়াকে বেধে মারপিট করে নির্যাতন করে। সিংড়া থানা পুলিশ সুমাইয়াকে উদ্ধার করে। পরবর্তীতে মিমাংসার কথা বললে, পুলিশ চলে যাওয়ার পরে সুমাইয়ার ৫ বছরের ছেলেকে আটকে রেখে তাকে তার বাবা মায়ের সঙ্গে তাড়িয়ে দেয়। এই ঘটনায় বাড়িওয়ালা আবুল হোসেন জানান, আমরা কোন মারপিট ও নির্যাতন করিনি। চুরির বিষয়টি নিয়ে পারিবারিক ভাবে সুমাইয়ার স্বামী সহ তার বাবা মায়ের সঙ্গে কথা বলে আপোষ-মিমাংসা করা হয়েছে। এবিষয়ে সিংড়া থানার ওসি জানান, আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
