|
রুমায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
অংবাচিং মারমা, বান্দরবান
|
![]() রুমায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বুধবার-(৩ সেপ্টেম্বর) বিকেল ২টায় রুমা উপজেলা বিএনপির উদ্যোগে মায়া কুঞ্জন হল রুমে এই কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি থুইসাঅং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রীস মিয়া,উপজেলা বিএনপির সাবেক জিনসম লিয়ান বম, বিশিষ্ট রাজনীতিক ছামংউ হেডম্যান,সাবেক সিনিয়র সহ-সভাপতি উচহ্লা মারমা,সাবেক সহসাংগঠনিক সম্পাদক লুপ্রু মারমা,সাবেক লিটন দাস,ভানরাওপুই বম,ডেবিট বম,উচমং মারমা,জনমনি ত্রিপুড়া,সাবেক মেম্বার থোয়াইনু মারমা,মেমং মারমা,মংটিংওয়ং মারমা,মহিলা দলের ঙৈনুচিং মারমা ও লালকুম বম উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক লালকিম বম, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক অংথোয়াইচিং মারমা, ছাত্রদলের আহ্বায়ক সিংমংহ্লা মারমা, কৃষক দলের আহ্বায়ক উক্যমং মারমা, যুবদলের সদস্য সচিব মংক্যচিং মারমা, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিংমং মারমা, ছাত্রদলের সদস্য সচিব অংবাচিং মারমা এবং গালেঙ্গ্যা ইউনিয়ন বিএনপির নেতা কোকোসিং মারমা,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চনুমং মারমা এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও গনমান্য ব্যক্তিসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরবময় ইতিহাস,আদর্শ ও সংগ্রামের ধারা নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজপথে সক্রিয় থাকবে।” তারা আরও বলেন,“বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়,এটি গণতান্ত্রিক চেতনার প্রতীক। দেশের জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচারের সংগ্রামে এই দল নিরবচ্ছিন্নভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
