|
কলাপাড়ায় যুবককে কুপিয়ে জখম
নতুন সময় প্রতিনিধি
|
![]() কলাপাড়ায় যুবককে কুপিয়ে জখম হাসপাতালের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী কবির হোসেন জানান, সোহেলের বাম হাতের কনুই কুপিয়ে ঝুলিয়ে দেয় এবং গলার বাম পাশে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। আহত সোহেল জানান, কয়েকদিন আগে এলাকার একটি অটো সে চুরি হয়। এই নিয়ে এলাকার সালিশ হয়। সালিশে চোর চক্রের সদস্যদের চিহ্নিত করা হয় এবং তাদের জরিমানা করা হয়। এ নিয়ে কথা কাটাকাটি হয় সোহেলের সাথে। এক পর্যায়ে আজ সোহেলকে একা পেয়ে হাসানসহ তার সহযোগীরা হামলা চালায়। এ ঘটনায় কলাপাড়া থানার এসআই জহিরুল ইসলাম জানান, তারা ঘটনা শোনার পরই হামলায় জড়িত সন্দেহজন একজনকে আটক করেছেন। এ ঘটনায় থানায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
