|
জিয়ার আদর্শ, খালেদার ত্যাগ ও তারেকের নেতৃত্বে বিশেষ অবস্থানে বিএনপি: আফরোজা খান রিতা
হাসান শিকদার, মানিকগঞ্জ
|
![]() জিয়ার আদর্শ, খালেদার ত্যাগ ও তারেকের নেতৃত্বে বিশেষ অবস্থানে বিএনপি: আফরোজা খান রিতা আজ ১ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে এ কথা বলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা। এ সময় রিতা আরও বলেন," বিগত ১৬টি বছর বিএনপি নেতাকর্মীরা হাসিনা সরকারের সকল অপকর্মের প্রতিবাদ জানিয়ে জেল জুলুম ও নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে। বিএনপি নেতাকর্মীরা তবুও সাহসিকতার সাথে রাজপথে থেকে আন্দোলন করেছে। সর্বশেষ ২৪ এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও বিএনপির ভূমিকা অপরিসীম। " জেলা কৃষকদলের আহবায়ক গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র আহবাদ কমিটির সদস্য এডভোকেট আজাদ হোসেন খান , জেলা কৃষক দলের সদস্যসচিব আব্দুস সালাম বাদল, সত্যেন কান্তি ভজন সহ আরও অনেকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
