|
বুবলীর সঙ্গে ডিজিটাল যুদ্ধ, শাহবাগে গেলে জিতবে কে? জবাব দিলেন অপু
নতুন সময় ডেস্ক
|
![]() বুবলীর সঙ্গে ডিজিটাল যুদ্ধ, শাহবাগে গেলে জিতবে কে? জবাব দিলেন অপু আবার বুবলীর পোস্টের ভিত্তিতে পোস্ট দিতে দেখা যায় অপুকেও। সোশ্যাল মিডিয়ার যে বিবাদে জড়িয়ে পড়েন তাদের ভক্ত-অনুরাগীরাও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দুজনের ভার্চুয়াল যুদ্ধের বিষয়টি উঠে আসে। যেখানে এই ভার্চুয়াল বা ডিজিটাল যুদ্ধ প্রসঙ্গে প্রশ্ন করা হয় অপুকে। ‘স্টার ডায়েরি’ শিরোনামের একটি সাক্ষাৎকারে হাজির ছিলেন অপু বিশ্বাস। কথোপকথনের এক পর্যায়ে উঠে আসে বুবলীর সঙ্গে ভার্চুয়াল লড়াইয়ের প্রসঙ্গ। অপুকে উপস্থাপিকা বলেন, ‘এই যে আপনাদের ডিজিটাল যুদ্ধ, বিশেষ করে আপনার যেহেতু অনেক বেশি ফ্যানবেজ বা শাকিব খানের তো আসলেই অনেক বেশি ফ্যানবেজ, বুবলীরও ফ্যানবেজ আছে। সব কিছু মিলিয়ে তিনটা ভাগ হয়ে ফ্যানরাও কিন্তু অ্যাটাকিং করতে থাকে। শুধু তা-ই নয়, সাংবাদিকরাও এর মধ্যে ইনক্লুড হন। এই যুদ্ধটাকে আপনি কী বলবেন? মানে শাহবাগে যদি আমরা একটা যুদ্ধের ব্যবস্থা করি কোন পার্টি জিতবে? শাকিব খানের ফ্যানবেজ, অপু বিশ্বাসের ফ্যানবেজ নাকি বুবলির ফ্যানবেজ?’ জবাবে হাসিমুখে অপু বলেন, ‘কঠিন একটা প্রশ্ন, কী উত্তর দেব জানি না। তবে সাধুবাদ জানাই। যে মানুষগুলো আমাদের জন্য এ রকম কথাগুলো বলে এবং খুব ড্যাম বলে, আসলে আমি সাধুবাদ জানাই। ভালোবাসার বহিঃপ্রকাশ আসলে তারা করে দেন।’ কথোপকথনে উঠে আসে শাকিব খানের প্রসঙ্গ। উপস্থাপিকার যখন প্রশ্ন করেন, ‘আপনি কি এখনো শাকিব খানের পরিবারের সঙ্গে আছেন?’ জবাবে অপু বলেন, ‘এটা আমার পারসোনাল ব্যাপার। সো দর্শকদের জানা মানে তো আমার পরিবারের কথাতে এত আমি তাদের জানাতে পারব না। আমি শিল্পী। আমার মনে হয় যে আমি নিজেকে গণ্ডিতে রাখতে চাই। এজ আ পারসন অপু বিশ্বাস। আমি একটা বেড়ার বাহিরে আমি কাউকে এন্ট্রি দিতে চাই না।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
