ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ করছেন আইনজীবী অপু
এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Monday, 11 August, 2025, 3:21 PM

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ করছেন আইনজীবী অপু

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ করছেন আইনজীবী অপু

“তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” শ্লোগানে রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার দুপুরে জেলার নাচোল উপজেলার বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজার, খলসি মোড়, চাঁনপাড়া, খুরশেদপুর, মীর্জাপুর, সিংরইল, টাকাহারা এলাকা সমূহে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের কৃতি সন্তান জুলাই আন্দোলনের অগ্রনায়ক বিশিষ্ট আইনজীবী ড. এস এ অপু।

লিফলেট বিতরণকালে তিনি বলেন, বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারুণ্যকে প্রাধাণ্য দিতে হবে। যদিও এই আসনে পূর্ব থেকেই একজন নির্বাচিত সাংসদ রয়েছেন। আবার অনেক নতুন মুখও আসছেন। আমিও নতুনদের একজন। কিন্তু বিগত ১৫ বছর আমরা যেভাবে কোণঠাসা হয়েছিলাম তা গত বছরের জুলাই-আগস্টে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জয়লাভ করে ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। বাক স্বাধীনতা অজর্ণ করেছি। আর তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত জনগনের গণতান্ত্রিক অধিকার পূন:প্রতিষ্ঠার জন্য সংবিধান সংস্কার কমিশন গঠনসহ রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তরুণ নেতৃত্বের মনোনয়নের আশাবাদী তিনি।

তবে দলীয়ভাবে মনোনয়ন না পেলে স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন কি না এমন প্রশ্নের জবাবে ড. এস এ অপু জানান, স্বতন্ত্রভাবে জাতীয় নির্বাচন করার কোন প্রশ্নই ওঠেনা। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবেন বলে তিনি মত প্রকাশ করেন।

এ সময় লিফলেট বিতরণকালে জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এএইচএম জামাল বাচ্চু, নাচোল থানা বিএনপির সদস্য সচিব তারেক আহমেদ, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি নাজির হোসেন সুতা মড়লসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status