ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
তাড়াশে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির
সাব্বির মির্জা,তাড়াশ
প্রকাশ: Monday, 11 August, 2025, 2:02 PM

তাড়াশে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

তাড়াশে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

কয়েকদিনের ভারী বর্ষণে সিরাজগঞ্জের তাড়াশে মাঠ-ঘাট, খাল-বিল ও নিচু জমি পানিতে ভরে উঠেছে। বর্ষার এই সময় গ্রামবাংলার জনজীবনে আসে এক বিশেষ আমেজ। নতুন পানির স্রোতে দেশি নানা প্রজাতির মাছ ভেসে আসায় শুরু হয়েছে মাছ ধরার হিড়িক, আর সেই সঙ্গে বাজারে বেড়ে গেছে মাছ ধরার বিভিন্ন সরঞ্জামের চাহিদা ও বিক্রি।


অঞ্চলভেদে এসব দেশীয় সরঞ্জামের রয়েছে ভিন্ন ভিন্ন নাম যেমন-ডারকি, খোলশানি, কুজি, পলই ইত্যাদি। পেশাদার ও মৌসুমি জেলেরা এগুলো ব্যবহার করে মাছ ধরে পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করছেন। তাই হাট-বাজারে মাছ ধরার সরঞ্জাম কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এসব সরঞ্জামের চাহিদা থাকলেও উৎপাদন খরচ বাড়ায় এসব বিক্রি করে তেমন লাভ হচ্ছে না। এতে করে ক্ষতির সম্মুখিন হচ্ছে কারিগররা।

উপজেলার বিভিন্ন হাটে এখন বিক্রি হচ্ছে হাতের তৈরি নানা রকমের খোলশানি, ঠুশি, বিত্তি, কুজি ও পলই। আকারভেদে খোলশানি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা, বিত্তি ১০০ থেকে ২৩০ টাকা, ঠুশি ৩০০ টাকা, আর পলই ১৫০ থেকে ২৫০ টাকায়। নওগাঁ, বারুহাস গুল্টাসহ হাটে খুচরা ও পাইকারি বিক্রি হয় এসব সরঞ্জাম। বৃহস্পতিবার নওগাঁ হাট, শুক্রবার বারুহাস হাট , সোমবার গুল্টা হাটে বসে মাছ ধরার সরঞ্জামের জমজমাট বাজার।

তাড়াশে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

তাড়াশে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

উপজেলার দিঘী সগুনা গ্রামের জাহিদুল ইসলাম বলেন, গ্রামের জমি ও ডোবা-নালা বর্ষার পানিতে ভরে গেছে। সেখানে দেখা মিলছে বিভিন্ন জাতের দেশি মাছ। শখের বসে মাছ ধরতে খোলশানি, জাল ও কুজি কিনেছি। প্রায় ১৫ বছর ধরে মাছ ধরার সরঞ্জাম তৈরি ও বিক্রি করছেন মালেক আলী।

তিনি বলেন, আগের মতো লাভ নেই। বাঁশ ও সুতার দাম বেড়েছে। আগে যে সুতা ১০০ টাকায় কিনতাম, এখন লাগে ৩০০ টাকা।  একসময় মাছ ধরার সরঞ্জামের জন্য বিখ্যাত ছিল। আধুনিকতার কারণে এসব সরঞ্জামের ব্যবহার কমেছে। এ ব্যবসার সাথে জড়িতদের টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা প্রয়োজন।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status