ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে আলফাডাঙ্গায় "মানববন্ধন"
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Sunday, 10 August, 2025, 9:00 PM

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে  আলফাডাঙ্গায়

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে আলফাডাঙ্গায়

দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুর স্টাফ রিপোর্টার  সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গা চৌরাস্তায় ও আলফাডাঙ্গা মুক্তিযোদ্ধা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার (১০-আগস্ট)  সকালে প্রেসক্লাব আলফাডাঙ্গার আয়োজনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

দৈনিক আমার সংবাদ এর আলফাডাঙ্গা প্রতিনিধি ও প্রেসক্লাব আলফাডাঙ্গা'র সভাপতি শাহীনূর রহমান শাহীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব আলফাডাঙ্গার সভাপতি শাহীনুর রহমান (শাহীন), সাংগঠনিক সম্পাদক বুখারী মল্লিক দৈনিক গোয়েন্দা সংবাদ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দা নাজনীন সাপ্তাহিক ফাতেয়াবাদ, দপ্তর সম্পাদক জাফর আলী দৈনিক স্বদেশ বিচিত্রা, কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম সাপ্তাহিক বোয়ালমারী বার্তা, কার্যকারী সদস্য মুরাদ হোসেন  প্রতিনিধি সহ আরো অনেকে।

বক্তারা অনতিবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status