|
উজিরপুরে ঘরের সিদ কেটে দুর্ধর্ষ ডাকাতি
মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর
|
![]() উজিরপুরে ঘরের সিদ কেটে দুর্ধর্ষ ডাকাতি এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন। ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম নারায়নপুর গ্রামের ভুক্তভোগী আমির হোসেন জানান ০৬ আগস্ট দিবাগত রাতে আনুমানীক রাত দুইটা থেকে তিনটা ৩০ মিনিটের মধ্যে অজ্ঞাত পরিচয়ের ৪-৫ জনের একদল দূষ্কৃতিকারী ঘরের সিদ কেটে বাসায় ঢুকে ভিকটিমদের হাত-পা বেঁধে ভয়-ভীতি দেখিয়ে বাসায় থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। বাড়ির মালিক আরো জানান বসত ঘরের সিদ কেটে অজ্ঞাতনামা ডাকাত দল ঘরের ভিতর ঢুকে আমাকে আর আমার মেয়ে লিজা আক্তার (২২) ও স্ত্রী হেনারা বেগম (৫০) কে গামছা দিয়ে হাত ও মুখ বেধে ভয়-ভীতির হুমকি দিয়ে বাসায় থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা পয়সা নিয়ে বাসার আসবাবপত্র এলোমেলো করে চলে যায়। এ সময় দূষ্কৃতিকারীরা বাসার আলমিরাতে থাকা নগদ ০২ লক্ষ টাকা এবং ছয়টি স্বর্নের আংটি, ২ ভরির নেকলেস ২ টি, গলার চেনা ২ টি,কানের দুল ৪ জোড়া, রুপার চেইন ১ জোড়া, নুপুর - ১ জোড়া ,২টি মোবাইল নিয়ে চলে যায় বলে জানা যায়। ঘটনার সময় আমি ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসে এবং ডাকাত দল পালিয়ে যায়। এ ঘটনায় উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান শুনেছি একটি চুরির ঘটনা ঘটেছে তবে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
