|
পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত মঙ্গলবার সকালে জুলাই আন্দোলনের শহীদ পিরোজপুরের পাঁচ বীর সন্তানকে শ্রদ্ধা জানাতে তাদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা অংশ নেন। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। বক্তারা জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আহত ও নিহত পরিবারগুলোর বক্তব্যে উঠে আসে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের করুণ স্মৃতি, কিভাবে প্রিয়জনদের হারিয়েছেন তারা—সেসব বেদনার কথা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। অনুষ্ঠানে শহীদ ও আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
