ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
প্রধান উপদেষ্টার প্রতি দাবি এখনই নির্বাচন ঘোষণা করুন : জয়নুল আবেদিন ফারুক
মোঃ ইব্রাহিম, সেনবাগ
প্রকাশ: Wednesday, 6 August, 2025, 3:15 PM

প্রধান উপদেষ্টার প্রতি দাবি এখনই নির্বাচন ঘোষণা করুন : জয়নুল আবেদিন ফারুক

প্রধান উপদেষ্টার প্রতি দাবি এখনই নির্বাচন ঘোষণা করুন : জয়নুল আবেদিন ফারুক

সারাদেশের ন্যায় নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় গণ-অদ্ভুত্থান দিবস উপলক্ষে বিজয়ের বর্ষপূর্তিতে আজ ৫ ই আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় সেনবাগ জেলা পরিষদ সুপার মার্কেট মাঠে আনন্দ মিছিল পূর্ববর্তী সেনবাগ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী -২ আসন থেকে ৫ বার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন,জেলা বিএনপির সাবেক সদস্য মিয়া মোহাম্মদ ইলিয়াস, বিএনপি নেতা নুরনবী বাচ্চু,আমিন উল্লাহ বিএসসি, শহিদুল্লা শহিদ,ফারুক বাবুল,হুমায়ন কবির হুমু, মনিরুল ইসলাম হেডমাস্টার, মোঃ ইসমাইল হেডমাস্টার, মোসাদ্দেক হোসেন ভূঞা, আক্তার হোসেন ভূঞা, বকুল আলম মুন্না। 

বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওর্য়াড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী।সমাবেশের পূর্বে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) অভিনীত পথ নাটিকা “জালিমের শেষ দিন”। পথ নাটিকায় অভিনয় করেন মনির চৌধুরী ও মনিকা দাস। সমাবেশেপ্রধান অতিথির বক্তব্যে সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ মারা গেছেন,আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করুন। 

জীবনে তিনি ভুল করেছেন ১৪ সালের নির্বাচনে হাসপাতালে থেকেও নির্বাচনে অংশ গ্রহন করে। যদি তিনি নির্বাচনে অংশ না নিতেন, তাহলে ফ্যাসিবাদের জন্ম হতোনা। আমাদের সংগ্রাম শেখ হাসিনার বিরুদ্ধে, আমাদের সংগ্রাম নব্য রাজনীতিতে নাম লেখানো দলের বিরুদ্ধে। ইউনুস সাহেব ৮ তারিখে আপনার ক্ষমতার একবছর পূর্ণ হবে।আপনাকে আমাদের ভালো লাগে,আপনার কথা ও কাজ আমাদের ভালো লাগে। 

আপনার নিকট অনুরোধ কারো প্ররোচনায় পড়ে নির্বাচন আর পিছানো যাবে না। জনগনের দাবী এ আগষ্ট মাস স্বৈরাচার পতনের মাস তাই এই বিজয়ের মাসে নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status