|
নাসিরনগরে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত
আব্দুল কাদের সেন্টু , নাসিরনগর
|
![]() নাসিরনগরে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেটে থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ইমরান চত্বরের সামনে গিয়ে শেষ হয় এবং শহীদ ইমরান সত্বরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরীর সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। মিছিলে ও আলোচনা সভায় আরো উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ খালেক, সহ- সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ মাহে আলম, সাংগঠনিক সম্পাদক (২) বশির উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক এড.আরাফাত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জামাল আহমেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মামুন মিয়া, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি,, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ, সদস্য সচিব খাইরুল বাশার রনি সহ নাসিরনগর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী। অপর দিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে আরেকটি বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এড. একেএম কামরুজ্জামান মামুন, প্রধান বক্তা ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি'র সহ ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নূর মেম্বার, উপজেলা মহিলা দলের সভা নেত্রী হাছনা হেনা ও সাংগঠনিক সম্পাদক গুলবাহার, উপজেলা যুবদলের আহবায়ক মীর মোস্তফা জালাল,সদস্য মইন আহাম্মেদ, হাফিজ মিয়া সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে, ৫ই আগস্ট আহত ও নিহতদের স্মরণে দোয়া করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
