ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস'২০২৫ উদযাপিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 6 August, 2025, 3:03 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 6 August, 2025, 3:05 PM

কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস'২০২৫ উদযাপিত

কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস'২০২৫ উদযাপিত

কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস'২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপন করা হয়েছে। 

আজ ৫ আগস্ট মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তিতে কুড়িগ্রামে জুলাই পুনর্জাগরণে দোয়া, আলোচনা সভা, সংবর্ধনা ও পুষ্পমাল্য অর্পণ-সহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়।

এ উপলক্ষে সকাল ৯টায় সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভগিরভিটা গ্রামের শহীদ নুর আলমের সমাধীতে পুষ্পমাল্য অর্পণ, সমাধী জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিবসটি উদযাপনের সূচনা করা হয় একই সময়ে জেলার অন্য উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ নিজনিজ উপজেলার সকলের সাথে সমন্বয় করে একাধিক শহিদের সমাধিতে পুস্পমাল্য অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ১০ টায় কুড়িগ্রাম শহরের পৌর অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে সকল শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে দোয়া আলোচনাসভা ও সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় জুলাই অভ্যুত্থানের আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শণ, জুলাই শহিদের সম্মিলন অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভিডিও প্রচার করা হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তাগণ, জেলা শহরের রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রজনতার পক্ষের ব্যক্তিবর্গ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সুশীল ও বিভিন্ন মিডিয়ায় প্রতিনিধিবৃন্দ প্রমূখ।

অপরদিকে উপজেলা পর্যায়ে উক্তরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ও উপজেলা পর্যায়ের সকল আলোচনা সভায় বক্তাগণ জুলাই ৩৬ দিনের ছাত্র- জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তব্যে বক্তাগণ আওয়ামী দুঃশাসনের ১৬ বছরের খুন, গুম, হত্যা, দূর্নীতি, লুটপাট,  চাঁদাবাজি ও সর্বশেষ আজকে ৫ আগষ্টের এই দিনে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর প্রেক্ষাপটও তুলে ধরে বক্তব্য রাখেন।

দিবসটি পালনে সকাল থেকে জেলা থেকে উপজেলা পর্যায়ে বিএনপি ও বিএনপির বিভিন্ন অংগসংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,  জামায়াত, ছাত্রশিবির, এবি পার্টি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে পৃথক- পৃথক সমাবেশ ও শহরে ২৪- জুলাই পুনর্জাগরণে মিছিল প্রদর্শণ করে। এছাড়া বাদ আছর জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সমজিদে- মসজিদে দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি সমাপ্ত করা হয়।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status