ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 6 August, 2025, 3:05 PM

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

টাঙ্গাইলে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) সকালে জেলার ৯ জন শহিদের কবরে শ্রদ্ধা জানানো হয়। জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১০টায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক আলামিন, সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি।

এসময় জুলাই আন্দোলনে শহীদ হওয়া সবার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন সময়ের স্মৃতি তুলে ধরা হয় সবার মাঝে। অনুষ্ঠানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও সুবিধাজনক সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status