ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
নেত্রকোণায় বিএনপির বিদ্যমান গ্রুপের একাংশের মিছিল-সমাবেশ
সালাহ উদ্দীন খান রুবেল ,নেত্রকোণা
প্রকাশ: Wednesday, 6 August, 2025, 3:01 PM

নেত্রকোণায় বিএনপির বিদ্যমান গ্রুপের একাংশের মিছিল-সমাবেশ

নেত্রকোণায় বিএনপির বিদ্যমান গ্রুপের একাংশের মিছিল-সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিকুল আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে মিছিল ও সমাবেশ করেছে নেত্রকোণার আটপাড়া উপজেলা বিএনপির বিদ্যমান গ্রুপের একাংশ। 

এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর দেড়টায় আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়ন বিএনপির অফিস থেকে একটি আনন্দ মিছিল বের করে বিদ্যমান গ্রুপের নেতা-কর্মীরা। 

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার তেলীগাতির মোড়ে গিয়ে সমাবেশ করে। সেখানে বক্তব্য দেন, আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবীর তালুকদার, কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব নাজমুল হাসান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমজি মাসুম রাসেল, নিউ-ইয়র্ক বিএনপির সভাপতি মুহাম্মদ বশির সহ অন্যরা। কর্মসূচিতে শহস্রাধিক বিএনপির নেতা-কর্মী অংশ নেন।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status