|
সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ-৩, প্রতিকার চেয়ে গাজীপুরের হাসপাতালে বার্ন বিভাগ চালুর দাবি
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ-৩, প্রতিকার চেয়ে গাজীপুরের হাসপাতালে বার্ন বিভাগ চালুর দাবি পরে স্থানীয়রা দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে দুইজনকে ভর্তি ও একজনকে অবজারভেশনে রাখা হয়। দগ্ধ দীপঙ্কর জানান, দুপুরের দিকে তার মা রান্না করছিলেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তার মা, ভগ্নিপতি বিমান সরকার ও তিনি নিজে দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় স্থানীয়দের মতে বিস্ফোরণকালীন ভবনটি প্রকম্পিত হয়ে উঠে। দগ্ধের পর তারা পাশের পুকুরে ঝাপিয়ে পড়েন, সেখান থেকে উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠানো হয়। তারা সিলিন্ডার গ্যাস বিস্ফোরণের প্রতিকারসহ গাজীপুরের হাসপাতালে বার্ণ বিভাগ চালুর দাবি জানান। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গাজীপুর থেকে দগ্ধ হয়ে তিনজন এখানে এসেছেন। তাদের মধ্যে আরতী রানীর শরীরের ৯৭ শতাংশ, বিমান সরকারের ৯৫ শতাংশ ও দীপঙ্করের ১ শতাংশ দগ্ধ হয়েছে। আরতী রানী ও বিমান সরকারের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। দীপঙ্করের দগ্ধের পরিমাণ কম হওয়ায় তাকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। তাকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
