ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
গলাচিপায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে হাসান মামুন এর নেতৃত্বে বিএনপির আনন্দ র‌্যালি অনুষ্ঠিত
মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা
প্রকাশ: Wednesday, 6 August, 2025, 1:59 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 6 August, 2025, 3:31 PM

গলাচিপায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে হাসান মামুন এর নেতৃত্বে বিএনপির আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

গলাচিপায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে হাসান মামুন এর নেতৃত্বে বিএনপির আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপায় মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মু্ হাসান মামুন এর নেতৃত্বে সকাল ১১ টায় গলাচিপা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও বজ্রকন্ঠে স্লোগানে মুখরিত করেন জাতীয় স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন। র‌্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ সর্বস্তরের নেতাকর্মীরা একত্রিত হয়ে দলীয় শৃঙ্খলা ও ঐক্যের শক্তিশালী বহিঃপ্রকাশ ঘটান।  

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের গর্বিত অধ্যায়। আজকের এই কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি ও আকাঙ্ক্ষার শক্তিশালী বার্তা সরকারকে দেওয়া হয়েছে।” 

তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার ও ভোটের মর্যাদা রক্ষায় বিএনপি রাজপথে থেকে নিরবিচারে লড়াই চালিয়ে যাবে। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুশৃঙ্খলভাবে র‌্যালি ও সমাবেশ সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। 

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে একটি সুসংগঠিত ও জাঁকজমকপূর্ণ আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status