ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
চিলমারীতে জুলাই গণঅভ্যুত্থান ও বিজয় দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতের পৃথক কর্মসূচি পালিত
মোঃ মাহবুবুল হাসান, চিলমারী
প্রকাশ: Wednesday, 6 August, 2025, 1:48 PM

চিলমারীতে জুলাই গণঅভ্যুত্থান ও বিজয় দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতের পৃথক কর্মসূচি পালিত

চিলমারীতে জুলাই গণঅভ্যুত্থান ও বিজয় দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতের পৃথক কর্মসূচি পালিত

ক্যালেন্ডারের পাতায় ৩৬ জুলাই বলে কিছু নেই। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এটা এমন এক মহাসময় যা গণমানুষের বিদ্রোহ, রাষ্ট্রের প্রতিক্রিয়া, পুলিশের গুলি, সাংবাদিকদের চেপে ধরা এবং শেষ পর্যন্ত ক্ষমতার নগ্ন প্রকাশের আরেক নাম হয়ে গেছে। যার ফলশ্রুতিতে ছাত্র-জনতার ক্ষোভের বিস্ফোরণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্যদিয়ে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট।’

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও ঐতিহাসিক জুলাই-আগস্ট আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামের চিলমারীতে আজ মঙ্গলবার (৫ আগস্ট) পৃথকভাবে নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখা।

সকাল থেকে দুপুর  পর্যন্ত চিলমারী উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজয় মিছিল ও গণমিছিল বের করে দল দুটি। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে অংশগ্রহণ করেন।

চিলমারীতে জুলাই গণঅভ্যুত্থান ও বিজয় দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতের পৃথক কর্মসূচি পালিত

চিলমারীতে জুলাই গণঅভ্যুত্থান ও বিজয় দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতের পৃথক কর্মসূচি পালিত

বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের ব্যানারে আয়োজিত বিজয় মিছিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার বহন করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

মিছিলে বক্তারা বলেন, “জুলাই-আগস্টের গণআন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় এ আন্দোলনের প্রেরণা আজও কার্যকর।”

অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চিলমারী উপজেলা শাখা ‘গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে একটি গণমিছিলের আয়োজন করে। মিছিলটি একটি গুরুত্বপূর্ণ মোড় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়।

জামায়াত নেতারা বলেন, “৬ জুলাইয়ের গণজাগরণ ছিল ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ধাপ। শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনের মাধ্যমেই আমরা সে চেতনাকে ধরে রাখতে চাই।”

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে রাজধানী ঢাকায় যুগপৎ রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল একযোগে মিছিল ও আন্দোলনের সূচনা করে। বক্তারা বলেন, সেই ঐতিহাসিক আন্দোলনের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে স্থানীয় পর্যায়েও প্রতিবছর এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status